সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
যশোরে কলেজ শিক্ষককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা | চ্যানেল খুলনা

যশোরে কলেজ শিক্ষককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

দাবিকৃত চাঁদা না দেয়ায় যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের প্রভাষক মিলন হোসেনকে হাতুড়িপেটা করেছে মাগুরার সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিত্রা মডেল কলেজের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং কম্পিউটার বিষয়ের (আইসিটি) প্রভাষক ও উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা গ্রামের বাসিন্দা।

এ ঘটনা বাঘারপাড়া থানা পুলিশ সাতজনকে আটক করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মিলন হোসেন জানান, গত ২ এপ্রিল সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলার ভরতপুর গ্রামের প্রভাবশালী রবি শিকদারের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী তার বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে সোমবার দুপুর ১টার দিকে রবি শিকদার কৌশলে কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক আতর আলীকে ফোন দিয়ে বলেন, কিছু সন্ত্রাসী মিলনকে মারতে কলেজে যাচ্ছে। ওই শিক্ষক এ খবরটি মিলনকে দিলে তিনি সাথে সাথে অধ্যক্ষকে বিষয়টি জানান। এসময় অধ্যক্ষ কোহিনুর রহমান তারক তাকে কলেজ থেকে বাড়ি চলে যেতে বলেন। পরে নিজের মোটরসাইকেলে করে মিলন হোসেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলে কলেজের পাশে গাইদঘাট জামে মসজিদের সামনে রবি শিকদারের উপস্থিতিতে ভরতপুর গ্রামের নাজমুল, শাকিল, সবুজ, নুর নবী ও ইসমাইলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর ও হাতুড়িপেটা করে।

তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ও কলেজের শিক্ষার্থীরা গিয়ে ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মকবুল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িত ৭ জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে তাদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।