সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
যশোরের শার্শা সীমান্ত থেকে ৭০পিচ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

যশোরের শার্শা সীমান্ত থেকে ৭০পিচ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ৮কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিচ স্বর্ণের বারসহ ২জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার বিকালে শার্শা উপজেলার কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২০ আর পি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের একটি আম বাগান থেকে স্বর্নসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রাধান।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শার কায়বা সীমান্তের একটি আম বাগানে অভিযান পরিচালনা করে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে প্রাইভেটকাটি ক্যাম্পে নিয়ে তল্লাশী করে করে মিটার বক্সের ভিতর থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম এবং বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা। তিনি আরও বলেন, আটক ২ পাচারকারীকে শার্শা থানায় এবং স্বর্নের বার কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।