সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার | চ্যানেল খুলনা

মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ ৭ মামলার আসামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস ছামাদ আজাদকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ ৭ টি মামলা রয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর সে গ্রেফতার হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহ জনক মনে হয়। এসময় সে কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করে। পরে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সে একাধিক মামলায় কালো তালিকার আসামী। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দিবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

বেনাপোলে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।