সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

বগুড়ার ধুনটে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ফিরোজ আলম (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোপাল নগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২২আগস্ট) দুপুরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার ফিরোজ আলম চকমেহেদী গ্রামের বারু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন। মাদক কেনার টাকা না পেয়ে তাঁর বাবা-মাকে প্রায়ই মারধর করতেন। গতকাল রাতে ফিরোজ তাঁর বাবার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। বাবা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন ফিরোজ। এ সময় মা-বাবার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে যান এবং ফিরোজকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে ফিরোজকে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হীরক কুমার বলেন, মাদকাসক্ত ছেলের মারপিটে তাঁর বাবা আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন ফিরোজকে মাদকাসক্ত অবস্থায় পুলিশের নিকট সোপর্দ করেন। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাবা-মা লিখিত অভিযোগ দিলে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে নতুন মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা আদালতে পাঠানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, চিকিৎসকের পোস্ট

কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।