সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে; শতস্ফুর্তভাবে ভোট দিবেন : ইউএনও আল-আমিন | চ্যানেল খুলনা

ভোটারদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে; শতস্ফুর্তভাবে ভোট দিবেন : ইউএনও আল-আমিন

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায় যেমন কোন বাঁধা দেওয়ার সুযোগ নাই, তেমনি ভোটাররা কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দিতে পারবেন। ভোট কেন্দ্রে যাতে সাধারণ ভোটাররা নির্বিগ্নে এবং উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পারে তার জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও ব্যাটালিয়ন আনসার মোতায়ন থাকবে।

উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা শনিবার বিকালে পাইকগাছা উপজেলার দেলুটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি শতস্ফুর্তভাবে ভোট দিতে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নির্মল কান্তি মন্ডল, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, ভবানী শংকর রায়, নিরঞ্জন রায়, আবুল হোসেন গাজী, কালীদাশ মন্ডল, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, কিংশুক রায়, বিনতা সরকার, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ^াস, বদিয়ার হোসেন, পলাশ রায়, রিংকু রায়, পবিত্র সরকার, লক্ষ্মী রানী সরকার ও মেরী রানী সরকার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।