সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভালোবাসা দিবসে আসছে ফাহিম-ফারিনের ‘ভালোবাসা দিও’ | চ্যানেল খুলনা

ভালোবাসা দিবসে আসছে ফাহিম-ফারিনের ‘ভালোবাসা দিও’

বর্তমান সময়ের গায়কদের মধ্যে বেশ পরিচিত নাম ফাহিম ইসলাম। ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। এছাড়া গত ৮ বছরে প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।

সম্প্রতি টাঙ্গাইলে গানচিত্রটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। রাশেদ মজুমদারের নির্দেশনায় ভিডিওতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন ফারিন খান। এবারই প্রথম ফাহিমের সঙ্গে জুটি বাঁধলেন

গানটি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘প্রায় এক বছর পর নতুন গান নিয়ে আসছি। এটি সম্পূর্ণ ভালোবাসার গান। আর তাই ভিডিওটিও সাজানো হয়েছে সেভাবে। দুজন প্রেমিক-প্রেমিকার রোমান্টিক সব মুহূর্তের দৃশ্য দেখানো হয়েছে এতে। আমার সঙ্গে ফারিনের রসায়নটাও দারুণ জমেছে। আশাকরি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

তিনি আরও জানান, আসছে ভালোবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিক থেকে ‘ভালোবাসা নিও’ প্রকাশ করা হবে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মিম?

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।