সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারত থেকে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি | চ্যানেল খুলনা

ভারত থেকে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি

ভারত থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন আমদানি হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে স‍্যালাইল গুলো আমদানি করা হয়।

স্যালাইন আমদানি কারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানি কারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছিল।

প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমান বাড়তে পারে।

স্যালাইন আমদানি কারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মুল্যে মানুষ ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, এসব স‍্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড় করনের সহযোগীতা করছে বন্দর কর্তৃপক্ষ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

শ্লীলতাহানির চেষ্টাকালে নারীর দায়ের কোপে একাধিক মামলার আসামি নিহত

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

যশোরে ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।