সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে যাওয়া হলো না ছাত্রলীগ নেতার, বেনাপোলে বিজিবি'র হাতে আটক | চ্যানেল খুলনা

ভারতে যাওয়া হলো না ছাত্রলীগ নেতার, বেনাপোলে বিজিবি’র হাতে আটক

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ আগস্ট) দুপুর দুইটার সময় পাসপোর্টে ভারতে যাওয়ার সময় যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করে।

বিজিবি তার কাছে জিজ্ঞাসাবাদ করার সময় সে বলে, চিকিৎসার জন্য ভারত যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিল।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এইসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি বা সাবেক কোন প্রতিনিধি অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তে প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।