সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৮ বাংলাদেশী কিশোর-কিশোরী | চ্যানেল খুলনা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৩৮ বাংলাদেশী কিশোর-কিশোরী

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ৩৮ বাংলাদেশী কিশোর-কিশোরী । সোমবার সন্ধ্যা ৬টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরা বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেছে বলে ভুক্তভোগীরা জানায়। পরে বেনাপোল পোর্ট থানা থেকে তিনটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যায়।

ফেরত আসাদের মধ্যে ১০ জন কিশোর ও ২৮ জন কিশোরী রয়েছে। এদের সকলের বয়স ১৮ থেকে ১২ বছর এর মধ্যে। এরা ফরিদপুর, বরিশাল, নড়াইল, সাতক্ষীরা, ঢাকা, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

ভারতে নিযুক্ত বাংলাদেশী ডেপুটি হাই কমিশনার শামীম ইয়াসমিন এদের সাথে বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় এরা ভারতে যায়। বিভিন্ন অঞ্চলে বাসা বাড়ীতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। দুই থেকে চার বছর সাজাভোগের পর আজ তারা দেশে ফিরে এসেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, এসব কিশোরÑ কিশোরীরা পাসপোর্ট ভিসা ছাড়া বিভিন্ন সীমান্ত পথে ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তারা জেলহাজতে যায়। পরে ভারতের রেসকিউ, লিলুয়া ও সুকন্যা ফাউন্ডেশন নামে এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে দুই থেকে চার বছর থাকার পর দেশে এসেছে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান জাস্টিস অ্যান্ড কেয়ার নামে এনজিও সংস্থা ১৭ জন, মহিলা আইনজীবী সমিতি ৭ এবং মানবাধিকার সংস্থা রাইটস যশোর ১৪ জনকে নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।