সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে | চ্যানেল খুলনা

ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে

চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী।
সেই উপহারের প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।

ভারতের পেট্রাপোল শুল্ক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সগুলো আজ শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।
আজই বন্দর থেকে ৩০টি অ্যাম্বুলেন্সই ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে।
ভারতীয় হাইকমিশন সূত্র জানা যায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স আজ সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে।
বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে আজ শনিবার সকালে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছে। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেয়ার জন্য কাজ করছেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।