সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ | চ্যানেল খুলনা

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ

জলবায়ু কর্ম এবং বন সংরক্ষণের দাবিতে ব্রাজিলের বেলেমে কপ-৩০ সম্মেলনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির আদিবাসীরা। তারা সম্মেলনস্থল জাতিসংঘের কম্পাউন্ডে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়, কারণ সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তুপিনাম্বা সম্প্রদায়ের আদিবাসী নেতা নাতো বলেন, “আমরা টাকা খেতে পারি না।” তিনি সব ধরনের কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনিজ ও কাঠুরিয়া সংগ্রাহকেরা থেকে তাদের ভূমি মুক্ত করার দাবি জানান এবং বলেন, তাদের ভূমি বিক্রয়যোগ্য নয়।

বিক্ষোভকারীদের সম্মেলনস্থলে যাওয়া নিবৃত করতে নিরাপত্তাবাহিনী কয়েক ধরণের প্রতিবন্ধকতা তৈরি করেন। সম্মেলনস্থলে নিরাপত্তা কাজে নিয়োজিত এক কর্মী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, বিক্ষোভকারীদের দমন করতে গেলে তিনি লাঠির বাড়িতে চোখের ওপরে আঘাত পান।পরবর্তীতে কঠোরহস্তে বিক্ষোভ দমন করে সম্মেলনে আগত অতিথিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করেন তারা।

কপ-৩০ সম্মেলনে আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বের ওপর জোর দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা। এর আগে দেশটির অনেক আদিবাসী নেতাকে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে নৌকা যোগে শহরে আসতে দেখা যায়। আলোচনায় তারা বন ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে প্রেসিডেন্টকে চাপ দেন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিবাসী নেতা রাওনি মেতুকটিরে জানান, আমাজনে চলমান নানা শিল্পোন্নয়ন ও সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে তারা হতাশ। তিনি ব্রাজিল সরকারের কাছে আমাজন বন সংরক্ষণ প্রচেষ্টায় আদিবাসীদের অন্তর্ভূক্তির আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

জলবায়ু পরিবর্তনের কষাঘাতে সুন্দরবন উপকূল

সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান প্রকল্প সংশোধন করা হবে: পরিবেশমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে এনজিওগুলোকে অনুদাননির্ভরতা ছেড়ে ব্যবসাভিত্তিক বিনিয়োগের আহ্বান মন্ত্রীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।