সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্তে বিপুল পরিমান অস্ত্র-গুলি, ম্যাগাজিন ও গাঁজাসহ আটক ৩ | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে বিপুল পরিমান অস্ত্র-গুলি, ম্যাগাজিন ও গাঁজাসহ আটক ৩

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১ টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ২২টি ম্যাগাজিন ও ১৯ কেজি গাঁজাসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তের কাঁচা রাস্তার পাশে থেকে এ অস্ত্রের চালানটি আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজাবার রহমানের ছেলে সাজজুল (৩০), স্বরবাংহুদা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাফেদ বিশ্বাসের ছেলে আলমগীর (৪০)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিকালে সংবাদ কর্মীদের জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান একটি অস্ত্রের চালান এনে ঘিবা মাদ্রাসার পাশে কাচা রাস্তায় অবস্থান করছে।
এমন সংবাদের বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানসহ তাদেরকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।