সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল চেকপোস্টে ৮শ’ গ্রাম সোনাসহ পাসপার্ট যাত্রী আটক | চ্যানেল খুলনা

বেনাপোল চেকপোস্টে ৮শ’ গ্রাম সোনাসহ পাসপার্ট যাত্রী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে সাড়ে ৮শ’ গ্রাম সোনাসহ উম্মে সালমা (২৬) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটক উম্মে সালমার বাড়ী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়েছে।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা সহকারী উপ-পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বুধবার সকালে এক জন পাসপোর্ট যাত্রী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান স্বর্ণ নিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা সকাল থেকে চেকপোস্টে অবস্থান করি এবং উম্মে সালমা নামে এক যাত্রীকে নজরদারীতে রাখি। যাত্রীর কাস্টমস ইমিগ্রেশনের কাজ সম্পন্নের পর ভারতে প্রবেশের পূর্বে তার গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে স্বিকার না হলেও পরবর্তিতে তিনি তার ব্যাগের ভিতর থেকে পাকা সোনার তৈরী ১০টি চুড়ি ও একটি মোটা চেইন বের করে দেন। আটককৃত সোনার মোট ওজন ৮৪৩ গ্রাম। মোট মুল্য ৫৫ লাখ টাকা। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দিয়ে যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।