সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল ইমিগ্রেশনে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক | চ্যানেল খুলনা

বেনাপোল ইমিগ্রেশনে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে রিন্টু মিত্র (৪৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভবন থেকে পুলিশ সদস্যরা তাকে আটক করে। আটক রিন্টু মিত্র সাতক্ষীর সদরের কাটিয়া গ্রামের মৃত দেব প্রসাদের ছেলে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার জানান, দুপুরে অপরিচিত এক লোক হঠাৎ কাস্টমস তল্লাশী কেন্দ্রে এসে সিআইডি কর্মকর্তা পরিচয়ে নানান ভিত্তিহীন অভিযোগ তুলে ধমক দেয়। এসময় তার আচারণ সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশকে খবর দেওয়া হয়। প্রশাসনিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে ভূয়া সিআইডি কর্মকর্তা প্রমানিত হওয়ায় তাকে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, খোঁজ খবর নিয়ে জানা গেছে এ প্রতারক বিভিন্ন মামলার আসামী। সে তার নাম পরিবর্তন করে মনিরুল ইসলাম নাম ব্যবহার করে ভুয়া সিআইডি পরিচয় পত্র তৈরী করে বেশ কিছু দিন ধরে সীমান্তে প্রভাব বিস্তার করছিল। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।