সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেনে ট্রাক্সফোর্সের অভিযান | চ্যানেল খুলনা

বেনাপোলে বন্ধন এক্সপ্রেস ট্রেনে ট্রাক্সফোর্সের অভিযান

পাসপোর্ট যাত্রীদের চোরাচালান ঠেকাতে বেনাপোল রেল স্টেশনে অভিযান চালায় ট্রাক্সফোর্স। ভারত থেকে রবিবার সকাল ১১টায় বন্ধন এক্সপ্রেস ট্রেন বেনাপোল রেল স্টেশনে ঢোকার আগেই বিজিবি সদস্যরা রেলস্টেশন এলাকা ঘিরে রাখে যাতে কোন বহিরাগত চোরাচালানী স্টেশনে প্রবেশ করতে না পারে। স্টেশনে অবৈধভাবে প্রবেশ এবং চোরাচালানে সহায়তার অভিযোগে বিজিবি ডলি খাতুন নামে একজন মহিলা চোরাকারবারিকে আটক করে। ট্যাক্সফোর্স তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
এসময় বেশকিছু যাত্রীর নিকট থেকে কয়েক লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করে।

খুলনা-২১ বিজিবি’র ডেপুটি রিজওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার নামজুল হাসান, সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ, যশোর-৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আহমেদ হাসান জামিল, অপস অফিসার মুজাহিদ, শার্শা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ও কাস্টমস কর্মকর্তা সাইফুর রহমান মামুনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।