সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক | চ্যানেল খুলনা

বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোমিন (৪০)কে আটক করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। সে বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

যশোর র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল সরোয়ার হোসাইন জানান, বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছে ।এ গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ মোমিনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র‌্যাব-৬ এর একটি দল থানায় হস্তান্তর করেছে। এবং তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।