সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বুধবার শার্শায় আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি | চ্যানেল খুলনা

বুধবার শার্শায় আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি ২৬শে’ অক্টোম্বর বুধবার একদিনের সফরে শার্শায় আসছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এ দিন সকাল সাড়ে ৬টা তিনি ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯টায় তিনি যশোর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সকাল ১১টায় শার্শা উপজেলার বাগআঁচড়া ড. মশিউর রহমান মহিলা কলেজের নতুন একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উস্থিত থাকবেন যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু ও সাবেক রাষ্ট্রদুত মুন্সি ফয়েজ আহমেদ।
পরে বেলা ২.৩০টায় যশোর খাজুরার উদ্দেশ্যে যাত্র করবেন । বিকাল ৪টায় যশোর বাঘারপাড়ার খাজুরা সরকারি শহিদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সন্ধা ৬.৩০টায় যশোর বিমান বন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে এ উপলক্ষে শার্শার বাগআঁচড়া ড. মশিউর রহমান কলেজে সাজসজ্জা শেষ হয়েছে। সেই সাথে অনুষ্ঠান উদ্যাপনের জন্য সকল ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

২ বছর জেল খেটে ভারত থেকে দেশে ফিরলেন তরুণী

যশোরের শার্শায় ১৭ বছর ধরে প্রতিবন্ধী দুই ছেলেকে নিয়েই জীবনযুদ্ধে দিনমজুর পরিবার

যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই মাদককারবারি আটক

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।