সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিদেশিদের পেছনে টাকা ঢালছে বিএনপি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর | চ্যানেল খুলনা

বিদেশিদের পেছনে টাকা ঢালছে বিএনপি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপির আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১৪ অক্টোবর রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশকে সামনে রেখে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কারো দয়ায় বিশ্বাস করে না, জনগণের ওপর নির্ভর করে। তাই বিদেশিদের কাছে দৌড়াদৌড়ি করে লাভ নেই। বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, যতই ষড়যন্ত্র করেন, কোনো লাভ নেই। মানুষ আবারো আওয়ামী লীগকে ভোট দেবে। দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না জেনে গেছে বলেই, তারা বিদেশিদের পেছনে টাকা ঢালছে।

এ সময় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে কুৎসা রটালে জনগণ কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।