সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বরিশালের সোহাগী লঞ্চে রাতে অভিযান | চ্যানেল খুলনা

বরিশালের সোহাগী লঞ্চে রাতে অভিযান

বরিশালের সোহাগী লঞ্চে রাতে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার দিবাগত রাতে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফেনসিডিল, বিয়ার ও গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি শনিবার দুপুরে যুগান্তরকে এ তথ্য জানান।

লে. খন্দকার মুনিফ তকি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার সদর থানাধীন কালাবদর নদীর লাহার হাট হোগলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এম এল সোহাগী লঞ্চ তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়।

অভিযানে মাদকের প্রকৃত মালিক না পাওয়া যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মংলা কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন বুড়িরডাবর এলাকা এবং বাগেরহাট জেলার মোংলা থানার বাজুয়া গরুরহাট এলাকায় পৃথক দুটি অভিযানের মাধ্যমে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন খুলনা জেলার দাকোপ থানার বাজুয়া গ্রামের, কৃশ প্রামান্যের ছেলে সুদেব প্রামাণ্য (৩৩), হরিনটানা গ্রামের, জালাল হালদারের ছেলে সোহেল হালদার (২১)।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।