সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের এনসিইসিসি কমিটি | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের এনসিইসিসি কমিটি

৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির সদস্য হিসেবে থাকবেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; স্বাস্থ্য মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা।

অন্য সদস্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা রয়েছেন।

এছাড়া কমিটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান; পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব; ভূমি মন্ত্রণালয়ের সচিব; জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান; বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক কাঠামো বিভাগের সদস্য; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব; শিল্প মন্ত্রণালয়ের সচিব; পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব; বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; স্থানীয় সরকার বিভাগের সচিব; স্বাস্থ্য সেবা বিভাগের সচিব; নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব; বিদ্যুৎ বিভাগের সচিব; মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক; বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক; বাংলাদেশ শিল্প বণিক সমিতির সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়কর্তৃক মনোনীত পরিবেশ ও জলবায়ু বিষয়ক দু-জন বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব।

কমিটির কার্যপ্রণালীর মধ্যে রয়েছে- জাতীয় পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় পরিকল্পনা/ কৌশল এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘ সমন্বয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের বিষয়াদি পর্যালোচনা; সরকারের পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা/কৌশল বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি বিবেচনা করা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের এনসিইসিসি কমিটি

আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডির যৌথ অঙ্গীকার

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

দ্বিমুখী জলবায়ু সংকটের মুখে বিশ্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।