সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে নিহত ৩৮ | চ্যানেল খুলনা

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্কঃপূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আর নিখোঁজ রয়েছেন ১০ জন। খবর ‘এএফপি’। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বুরুন্ডির সিবিতোক প্রদেশে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে এক টুইটার বার্তায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসের কারণ ভারী বৃষ্টিপাত। ভূমিধস হয়েছে সীমান্তবর্তী নায়েমপুন্ডু, জিকোমেরো ও রুকোম্বে নামক এলাকায়। এতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ বলেছে, ভূমিধসের কারণে নায়েমপুন্ডুতে ২২ জন, রুকোম্বে ১৩ জন ও জিকোমেরোতে তিনজন প্রাণ হারিয়েছেন। এখন পুরোদমে উদ্ধার অভিযান চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

বেলুচিস্তানে সেনা অভিযান, ৭২ ঘণ্টায় নিহত ৪৮

খুলনায় ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক

১০ হাজার হেক্টর জমিতে বছরে শত কোটি টাকার ফসলহানি, সংকটে কৃষক

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।