সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুলিশের পৃথক অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার | চ্যানেল খুলনা

পুলিশের পৃথক অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১১০ কেজি গাঁজাসহ নৈদার চান দাশ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ৩ থেকে ৪ জন।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় নৈদার চান দাশের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই নৈদার চান দাশ (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এসআই বাপন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজয়নগর-আউলিয়া বাজারগামী পাকা সড়কের পাশে শান্তামুড়া গ্রামমুখী কাঁচা রাস্তার মাথা থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের সংখ্যা ৩ থেকে ৪ জন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ‘পৃথক দুই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রথম ঘটনায় এফআইআর নং-৫০ ও জিআর নং-৩৪১ এবং দ্বিতীয় ঘটনায় এফআইআর নং-৫১ ও জিআর নং-৩৪২ অনুযায়ী ৩১ আগস্ট মামলা দুটি দায়ের করা হয়।,

তিনি আরও বলেন, ‘মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা আইন অনুযায়ী জব্দ করা হয়েছে এবং পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

দেড় বছরের শিশুকে বিক্রি করে আইফোন কেনা, বাবা আটক

পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম

স্ত্রীকে হত্যার পর দুই সন্তানকে তালাবদ্ধ ঘরে রেখে পালালেন বাবা

মামলার খরচ জোগাতে ফের ইয়াবা কারবার, ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।