সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ইমরান | চ্যানেল খুলনা

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ইমরান

চ্যানেল খুলনা ডেস্কঃ জম্মু-কাশ্মীরিদের ‘স্পেশাল স্ট্যাটাস’ বিশেষ মর্যাদা তুলে নওয়ার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (১৪ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবসে ইমরান খান সেখানে সফর করেন।

কাশ্মীরিদের ‘ভাই’ উল্লেখ করে তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন ইমরান খান। সফরের আগে এক বক্তব্যে ইমরান খান বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের জন্য খুব সুখের দিন, কিন্তু ভারত কর্তৃক জম্মু-কাশ্মীরের দখল ও তাদের ওপর নির্যাতন আমাদের দুঃখ ভারাক্রান্ত করেছে।’

পাকিস্তান এরই মধ্যে কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছে। রাষ্ট্রদূত বহিষ্কার, রেল ও বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া, ভারতীয় সিনেমার প্রচার বন্ধ, চীনের সহায়তা কামনা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের আহ্বান জানানোসহ নানা নানা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
ভারতের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনার জন্য মিটিং ডাকার পরদিন ইমরান খান কাশ্মীর সফর করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর বলছে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের সঙ্গে সংহতি জানাতেই ইমরান খান পাকিস্তান অংশে স্বাধীনতা দিবস পালন করছেন। সকালে দেওয়া এক বিবৃতিতে ইমরান ৫ আগস্ট ভারতের নেওয়া সিদ্ধান্তের আবারও কড়া সমালোচনা করেছেন। আইনসভায় এ নিয়ে তার একটি বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য বলছেন, এই সিদ্ধান্তের ফলে কাশ্মীরের অর্থনৈতিক অবস্থান উন্নতি হবে এবং জঙ্গবাদ ও বিচ্ছিন্নতাবাদ থেকে জম্মু-কাশ্মীর মুক্ত হবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।