সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরীমণির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন | চ্যানেল খুলনা

পরীমণির মামলায় নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পরীমণির ওপর হামলা ও ধর্ষণ চেষ্টার মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করেছে পুলিশ।
পুলিশ জানায়, মামলার অন্য আসামি শাহ শহীদুল আলমের নাম প্রথম তদন্ত প্রতিবেদনে প্রকাশ না করা হলেও, ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি (তদন্ত) এবং মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেইন জানান, এরই মধ্যে ঢাকার মুখ্য মহানগর আদালতের কাছে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মামলার তিন আসামির মধ্যে নাসির এবং অমি জামিনে রয়েছেন, অন্যদিকে শহীদুলকে ‘পলাতক’ দেখানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
গত ১৪ জুন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, আবাসন ব্যবসায়ী নাসির, অমি এবং অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণচেষ্টার মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। সেদিনই উত্তরার এক নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির এবং অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল
পরবর্তীতে এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলাতেও তাদের দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলাতেও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় নাসির জামিন পেলেও অমি জেলে রয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের হামলা, ভাঙচুরের পর গুলি

আসিফ আকবরের গাড়িতে গুলি, হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।