সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার | চ্যানেল খুলনা

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার

পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সদস্যের নাম আবিয়াজ আহমেদ সরকার ওরফে রাতুল (২৮)।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে রাতুলকে গ্রেফতার করা হয়। সে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) বিএসসি ইন আইটির চতুর্থ বর্ষের ফাইনাল সেমিস্টারে অধ্যয়নরত। রাতুল ও তার অন্যান্য সহযোগীরা গত বছরের অক্টোবর মাসে হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলনের উদ্দেশ্যে ঢাকাসহ েেদশের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোসহ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছিল।
এছাড়াও দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষে এবং সরকারকে উৎখাতের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্য্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
রাতুল ভাটারা থানায় এজাহারভুক্ত (মামলা নং-৪৪) পলাতক আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।