সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল যশোর | চ্যানেল খুলনা

নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল যশোর

যশোর প্রতিনিধি: সারাদেশে ধর্ষণসহ অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে যশোরে বিশাল বিক্ষোভ দেখিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শহরের জিরো পয়েন্ট দড়াটানায় গোল হয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ দেখান। এসময় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে স্লোগান ও বক্তৃতা করা হয়।
সকালে সাধারণ শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে কয়েকশ শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে দড়াটানায় জড়ো হন। তাদের দাবি সারাদেশের ধর্ষণকারীদেরকে আইনের আওতায় এসে ফাঁসি দিতে হবে। যাতে দেশে আর কেউ ধর্ষণের সাহস না দেখায়।
শিক্ষার্থীরা যেসব ফেস্টুন বহন করেছিলেন তাতে লেখা ছিল, “কাপুরুষ বদলে যাও, ধর্ষক নয়-পুরুষ হও” থু ধর্ষক  “এক দুই তিন চার-ধর্ষক তুই দেশ ছাড়* “মোতার আমার বাংলায়-ধর্ষকদের ঠাঁই নাই” ইত্যাদি। প্রায় এক ঘন্টা অবস্থানকালে দড়াটানায় স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে যশোর প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে মহিলা আওয়ামী লীগ যশোর জেলা শাখা, যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট যশোর শাখার নেতা-কর্মীরা ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ

যশোরে শুটারগান-গুলিসহ তিনজন আটক

শার্শায় আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।