সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
'নবাব এলএলবি’ ছবির পরিচালক অনন্য মামুন কারাগারে | চ্যানেল খুলনা

‘নবাব এলএলবি’ ছবির পরিচালক অনন্য মামুন কারাগারে

নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলায় অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেফতার করা পরার পর শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ তাদের আদালতে হাজির করেন।

আদালতে তদন্ত কর্মকর্তা রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে নবাব এলএলবি ছবিটি।এতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের গতকাল রাত আড়াইটার দিকে ছবির মামুন মিরপুরের বাসা থেকে আটক করে করা হয়। আটকের রমনা থানায় তাকে পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা দাখিল করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সে দৃশ্য নিয়েই আপত্তি পুলিশের। ফলাফল কারাগারে মামুন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন জানান, রাজধানীর রমনা থানায় পর্নগ্রাফি আইনে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১০১। মামলার বাদী ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন।

গত ১৬ ডিসেম্বর ‘আই থিয়েটার’ অ্যাপে মুক্তি পায় ছবিটি। ওই দিন সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়েছে। বাকি অর্ধেক মুক্তি দেওয়া হবে আগামী ১ জানুয়ারি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।