সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে ইয়াবাসহ গ্রেফতার | চ্যানেল খুলনা

নগরীতে শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে ইয়াবাসহ গ্রেফতার

খুলনায় শ্রম প্রতিমন্ত্রী, কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতা বেগম মন্নুজান সুফিয়ান এমপির মেজো বোন নার্গিস বেগমের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর দৌলতপুরের আনঞ্জুমান রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় প্রতিমন্ত্রীর বোনের ছেলে আরিফুজ্জামান রূপমকে (২৪) ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ঘটনাস্থলে তাকে ৫ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রূপম দীর্ঘদিন প্রবাস জীবন যাপন শেষে কিছুদিন আগে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রভাবশালী হওয়ায় ইতোপূর্বে কখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।