সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে মাদকসহ ৬ বিক্রেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

নগরীতে মাদকসহ ৬ বিক্রেতা গ্রেফতার

নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে দিঘলিয়া থানার দিঘলিয়া মজিদ কলেজের পিছনে মোঃ আলতাফ মোড়লের পুত্র মোঃ শরিফুল মোড়ল(২৪), খালিশপুর থানার ১নং বিহারী ক্যাম্পের মোঃ মান্নার পুত্র মোঃ নান্নাহ(২২), যশোরের কেশবপুর থানার কাস্তা গ্রামের মোঃ আতিয়ার সরদারের পুত্র মোঃ সাইফুল ইসলাম(২১), দৌলতপুর থানার দেয়ানা মোল্লার মাঠের পাশে মৃত: বাদশা মিয়ার পুত্র মোঃ আশিক(২১), একই থানার বিএল কলেজ সংলগ্ন বিদ্যুৎ অফিস এর পাশে মোঃ সোহাগের পুত্র মোঃ সাকিব(২০), লবণচরা থানার চুমকি সড়কের আব্দুর রবের পুত্র সুমন সরদার বাবু(২৪)।

কেএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক কারবারিকে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।