সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ | চ্যানেল খুলনা

নগরীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ

নগরীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষন প্রেমিকের বন্ধুদের। গতকাল সোমবার খালিশপুরের মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন পাবলা সবুজ সংঘ এলাকার মোঃ জয়নাল আবেদীন এর পুত্র মোঃ মেজবাহ উদ্দীন, একই এলাকার মোঃ সুজন মোল্যার পুত্র মোঃ ইমন মোল্লা, পাবলো বৈরাগীপাড়া এলাকার মোঃ মহারাজ চৌকিদারের পুত্র মোঃ শিমুল চৌকিদার।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভিকটিম ও তার বন্ধু মারুফকে নিয়ে সোমবার ঘুরতে বের হয়। এ সময় আসামী মেজবাহ উদ্দীন তাদেরকে ডেকে নিয়ে প্রথমে দৌলতপুরে সবুজ সংঘ মাঠ এলাকায় নিয়ে যায়। পরে মেজবাহ, ইমন, শিমুল, ভিকটিম ও তার বন্ধু মারুফ ইজিবাইকে করে সেখান থেকে খালিশপুরের মদিনা বাদ এলাকায় যায়। তিনি আরো বলেন, সেখানে মারুফকে আটকিয়ে রেখে নির্মানাধীন একটি ভবনে তার প্রেমিকাকে ওই ৩ জন পালাক্রমে ধর্ষন করে। পরে প্রেমিক মারুফ ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষিতাকে উদ্ধার করে এবং ধর্ষক মেজবা উদ্দীন, ইমন মোল্যা ও শিমুল চৌকিদারকে আটক করে।ধর্ষিত স্কুল ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পরপরই ভিকটিমের পিতা খালিশপুর থানায় মামলা দায়ের করেন মঙ্গলবার রাতে। মামলা নং ১৮; তারিখ ২০ সেপ্টেম্বর’২২।
রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সত্যতা শিকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে মঙ্গলবার দুপুরে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।