সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ | চ্যানেল খুলনা

নগরীতে কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নগর পুলিশের অভিযানে বিভিন্ন থানা থেকে গ্রেফতারকৃতরা হলেন, হরিণটানা থানার হরিণটানা উত্তরপাড়া এলাকার আব্দুল মমিন আকনের পুত্র মোঃ মারুফ বিল্লাহ (৩৩), নিরালা আবাসিক এলাকার মোঃ আব্দুর রহিম হাওলাদারের পুত্র মোঃ আব্দুল্লাহ হাওলাদার (২১), এবং সোনাডাঙ্গা মডেল থানার বিহারী কলোনী এলাকার মৃত: আছু শেখের পুত্র মোঃ শরিফুল ইসলাম (২৫)।

কেএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১শ’ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।