সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ার চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্য সহ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্য সহ গ্রেপ্তার

ডুমুরিয়ায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ (১০ আগষ্ট) মঙ্গলবার আসামিদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানা যায়, গত ৮ আগষ্ট রবিবার রাতে উপজেলার রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবে টাকা নেয়া চাঁদাবাজির সামিল। এ ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেছেন, ভুক্তভোগী ব্যক্তি।
ডুমুরিয়ার আন্দুলিয়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় দুই ইউপি সদস্য সহ তার লোকজন।
চাঁদাবাজির বিষয়টি জানাজানির একপর্যায়ে সোমবার বিকেলে অভিযান চালিয়ে ওই দুই ইউপি সদস্যকে গ্রেফতার করে ডুমুরিয়া থানা পুলিশ। তারা হলেন, রঘুনাথপুর ইউপি সদস্য মনিরুজ্জামান গাজী (৪৭) ও ইউপি সদস্য আব্দুল হক (৫০)।
স্থানীয় সুত্র ও পুলিশ জানায়,উপজেলা রঘুনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে আত্মীয় পরিচয়ে আসা যাওয়ায় একই এলাকার এক ব্যাক্তিকে আটক করে কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
পুলিশ ঘটনাটি জানতে পেরে সোমবার বিকেলে দুই ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাদের স্বীকারোক্তিতে চাঁদাবাজির পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ইউপি সদস্য মনিরুজ্জামান ও আব্দুল হকের নেতৃত্বে তাদের লোকজন নানা ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। এঘটনায় থানায় চাঁদাবাজির অভিযোগে দুই ইউপি সদস্যসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধার কৃত টাকা তালিকা মুলে জব্দ করে উক্ত আসামীদের কে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।