সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২

ডুমুরিয়ায়২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন, ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস ডুমুরিয়া উপজেলা স্বাধিনতা চত্বরে শহীদের প্রতি পূস্প মাল্য অর্পণ করেন ডুমুরিয়া উপজেলা প্রশাসন,ডুমুরিয়া থানা, বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল (বিএনপি,) জাতীয় পার্টির, ডুমুরিয়া প্রেসক্লাব,‌উপজেলা‌সাব রেজিস্ট্রার
অফিস,,ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, স্কুল কলেজ পূস্প মাল্য অর্পণ শেষে ডুমুরিয়া কলেজ ময়দানে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ‌সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী  নারায়ন চন্দ্র চন্দ, বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশিদ, ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, উপস্থিত ছিলেন ‌উপজেলা ইন্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম,‌উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, প্রকল্প‌ বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, আই সি টি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস প্রমুখ।।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন ‌সিনিয়র সাংবাদিক জি এমন আব্দুস সালাম ও‌ মাষ্টার শফিকুল ইসলাম।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।