সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ডিবি কার্যালয়ে খাবার খেলেন হিরো আলম | চ্যানেল খুলনা

ডিবি কার্যালয়ে খাবার খেলেন হিরো আলম

এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরের খাবার খেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দুই সহযোগীসহ রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমাকে অজ্ঞাত নম্বর থেকে কল করে আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা বিবেচনায় গতরাতেই (১২ সেপ্টেম্বর) ডিএমপির হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু হুমকিদাতা গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন করলেও তারা আমার ফোন ধরেনি। তাই বিষয়টি জানাতে ডিবি কার্যালয়ে এসেছি ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমার দাবি হলো, এ অভিযোগ ডিবি তদন্ত করুক।

এর আগে, গত ১৯ জুলাই তার অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম। সে সময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

হানিট্র্যাপে ফেলে বাবাকে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

নোয়াখালীর প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

কাল থেকে পরিবহন ধর্মঘট খুলনাসহ যেসব এলাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।