সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঝিকরগাছায় জমি নিয়ে গন্ডোগোলে বসতভিটা ভংচুরের অভিযোগ | চ্যানেল খুলনা

ঝিকরগাছায় জমি নিয়ে গন্ডোগোলে বসতভিটা ভংচুরের অভিযোগ

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে জমি-জায়গা সংক্রান্ত গন্ডোগোলে বসতভিটা ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনাকুড় গ্রামে।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, সোনাকুড় গ্রামের মৃত ইবাদত আলী সরদারের ছেলে রেজাউল ইসলাম (মন্টা) ও একই গ্রামের মৃত অনুকুল বিশ্বাসের ছেলে অমর কুমার ও সমর কুমারের সাথে জমি নিয়ে গন্ডোগোল চলছে। জমিটি দখল নেয়ার জন্য শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ৭/৮ জন লোক রেজাউল ইসলামের বাড়ির বিচালী গাদা বিনস্ট, গাছ গর্তন ও টিনের গোয়ালঘর ভাংচুর করে। এ ব্যাপারে ভুক্তভোগী রেজাউল ইসলাম তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার দাবী করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।

রেজাউল ইসলাম জানান, আমরা দীর্ঘ ৩০ বছর যাবত এ জমিতে বসতভিটা স্থাপন করে বসবাস করছি। এখন তারা জমি তাদের দাবী করে, আমাদের উপর বিভিন্নভাবে হয়বানি করছে এবং বসতভিটা ভাংচুর করে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।