সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি ওই যুবক নিজ বাড়িতেই গোপনে দেশীয় অস্ত্র বানানোর কাজ করতেন।

সোমবার (৩১ আগস্ট) সদর থানা পুলিশের একটি বিশেষ দল শিলই ইউনিয়নে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত কমর উদ্দিন (৪০) শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল ব্যাপারীর ছেলে।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মৃধা বাজার এলাকায় কমর উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক , একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন, একটি ড্রিল মেশিন জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমর উদ্দিন স্বীকার করেছেন এসব সরঞ্জাম দিয়ে তিনি ঘরেই দেশীয় অস্ত্র তৈরি করতেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ থানার ওসি তছলিমউদ্দিন রাত ৯ টার দিকে বলেন, আমরা ধারণা করছি গ্রেপ্তারকৃত যুবক নিজে অস্ত্র তৈরি করে সাপ্লাই করতো। আটকের পর তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, চিকিৎসকের পোস্ট

কাশিয়ানীতে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।