সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড | চ্যানেল খুলনা

খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে আড়ংঘাটা থানার বিভিন্ন স্থানে অভিযানচালিয়ে এ অর্থদন্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, আড়ংঘাটা থানাধীন রায়েরমহল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় শুভ হেলথ সেন্টারকে ৪ হাজার টাকা, আব্দুল মজিদ হেলথ সেন্টারকে ৩ হাজার টাকা এবং আড়ংঘাটা বাজারে মেয়াদ উত্তীর্ণ পানীয় রাখায় নিরিবিলি স্টোরকে প্রশাসনিক ব্যবস্থায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান তদারকি করে সঠিক দামে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা, ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্যতালিকা যথাযথভাবে প্রর্দশন করাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতা করেন আড়ংঘাটা থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।