সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ডুমুরিয়ায় ঘুষ নেওয়ার সময় অডিটর হাতেনাতে গ্রেফতার | চ্যানেল খুলনা

খুলনার ডুমুরিয়ায় ঘুষ নেওয়ার সময় অডিটর হাতেনাতে গ্রেফতার

ঘুষের টাকা নেওয়ার সময় হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুদকের খুলনা বিভাগের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ দফতর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আলমগীর হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে অডিটর হিসেবে কর্মরত ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, দুদক উপ-পরিচালক নাজমুল হাসানসহ একটি দল এ অভিযান চালায়। তাকে ধরতে ফাঁদ পাতা হয়।

উপসহকারী কমিউনিটি মডেল অফিসার (পিআরএল ভোগরত) রনজিত কুমার নন্দীর জিবি ফান্ডের ২০ লাখ ৮০ হাজার ৩৫ টাকার বিপরীতে প্রাপ্য ২২ লাখ ছয় হাজার ৭২৫ টাকা চাইলে অডিটর মো. আলমগীর হোসেন ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে ওই ঘুষ গ্রহণকালে টাকাসহ আসামিকে গ্রেফতার করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।