সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেএমপি’র অভিযানে ৫ মাদক বিক্রতা গ্রেফতার | চ্যানেল খুলনা

কেএমপি’র অভিযানে ৫ মাদক বিক্রতা গ্রেফতার

গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সোনাডাঙ্গা ডলফিনের মোড় এলাকার মৃতঃ নিরঞ্জন নাথ সরকারের ছেলে মনিন্দ্রনাথ সরকার ইমু (২০), খালিশপুর আসমা ছরোয়ার স্কুলের পাশে মৃত আইয়ুব আলী সরদারের ছেলে মোঃ আব্দুল্লাহ আল নোমান (২২), খালিশপুর উত্তর কাশিপুর মাদ্রাসা রোডের মোঃ মোস্তফা শেখের পুত্র মোঃ আব্দুল্লাহ (৪০), একই এলাকার মোঃ আব্দুল্লাহর স্ত্রী মনিরা বেগম (৩৫), এবং ছোট বয়রা এলাকার মৃতঃ শেখ আকবর আলীর ছেলে মোঃ তাজুল ইসলাম ওরফে তাজ (৩১)।

গ্রেফতারকৃতদের কাছে থাকা ৮ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা এবং ২১ পিচ ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।