সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেএমপি'র অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার | চ্যানেল খুলনা

কেএমপি’র অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পশ্চিম বানিয়াখামার এলাকার মোঃ কবির খাঁনের ছেলে মোঃ ইব্রাহীম খাঁন @ইকবাল(২৫), দূর্বার সংঘ ক্লাব এলাকার মোঃ ছাবীর আলীর ছেলে মোঃ আকরাম হোসেন(২৮), ইসলামপুর বাইলেন এলাকার আব্দুল মজিদ শেখ এর ছেলে মোঃ ইব্রাহিম শেখ(৪৭), ইসলামপুর বাইলেন বিলাসী গলির মৃত আমজাদ হাওলাদার এর ছেলে মোঃ জাফর হাওলাদার (৩৭) এবং নবপল্লী বকুল বাগান লেন জামাল সাহেবের বাড়ীর
ভাড়াটিয়া মোঃ মোতালেব ফকিরের ছেলে মোঃ মিরাজুল ইসলাম ফকির@ মিরাজ(২৮) কে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।