সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা মোকাবেলায় সেন্টমার্টিনে দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার সামগ্রী প্রদান | চ্যানেল খুলনা

করোনা মোকাবেলায় সেন্টমার্টিনে দুঃস্থ ও অসহায়দের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার সামগ্রী প্রদান

করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সেন্টমার্টিন এর স্থানীয় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) কমান্ডার বিএন ফ্লীট এর অধীনে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় দুঃস্থ ও অসহায় ৪০০ পরিবারের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সহায়তা প্রদান করে। এসময় ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়। তাছাড়া খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি ও গুড়া দুধ প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।