সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা প্রতিরোধে ব্যবহিত স্প্রে মেশিনে ফেনসিডিল বহন | চ্যানেল খুলনা

করোনা প্রতিরোধে ব্যবহিত স্প্রে মেশিনে ফেনসিডিল বহন

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেব সেজে ভিন্ন কৌশলে ফেনসিডিল বহনের সময় যশোরের চৌগাছায় ধরা পড়েছেন এক যুবক। সোহেল রানা (২০) নামে ওই যুবক স্প্রে মেশিনের মধ্যে ফেনসিডিল বহন করছিলেন।

আটক যুবক ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।
শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাজেখড়িঞ্চা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার পিঠে থাকা স্প্রে মেশিনের ড্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় যুবক নিজেকে করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে জীবাণুনাশক স্প্রে করছে বলে জানান। তাকে চ্যালেঞ্জ করা হয় এবং স্প্রে মেশিনের ড্রামের মধ্যে থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পুড়াপাড়া বাজার থেকে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিল,’ বলেন ওসি।

এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।