সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনাভাইরাস সচেতনতায় বেনাপোলে লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

করোনাভাইরাস সচেতনতায় বেনাপোলে লিফলেট বিতরণ

বেনাপোল প্রতিনিধি : ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, তাহলে রক্ষা পাবে পরিবার, সমাজ ও দেশ’-এ শ্লোাগানকে সামনে রেখে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী বেনাপোলের ফ্রেন্ডস অরগানাইজেশন-৯৮ নামের একটি সংগঠন এই লিফলেট বিতরণ করেন।
বেনাপোল পৌর শহরের বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক এ কার্যক্রম শুরু করা হয়। পরে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বেনাপোল মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ও বেনাপোল বাজারে হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম উজ্জল বলেন, সকলকে সচেতন করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তারা আরো বলেন, আমরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর মাধ্যমে মহান আল্লাহ তায়ালা দেশ ও জাতিকে এই মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করুক। মানুষ যেন করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়ায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। করোনা ভাইরাস এর বিষয়ে সকলকে সচেতন করার অনুরোধও জানান তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।