সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প | চ্যানেল খুলনা

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদ থেকে যে ফলাফলই আসুক না কেন— যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী হয়েছে।

শনিবার ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন ট্রাম্প। বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, “ইসলামাদে যাই ঘটুক না কেন, আমরা জয়ী হয়েছি। চুক্তি হবে কি হবে না— তা নিয়ে আমার কিছু যায়-আসে না।” এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার থেকে সংলাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। মার্কিন প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২০ ঘণ্টা ধরে বৈঠক করছেন তারা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ওই দেশকে (ইরান) পরাজিত করেছি। এখন দেখা যাক কী হয়। হয়তো তারা চুক্তিতে আসবে, হয়তো আসবে না— এটা কোনো ব্যাপার নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা জিতব।”সূত্র : এএফপি

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।