সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইরানকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে | চ্যানেল খুলনা

ইরানকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে, সেটি হতে পারে কাল রাতে

নিজের বেধে দেওয়া সময়ের মধ্যে ইরান যদি কোনো চুক্তি না করে তাহলে দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সেটি হতে পারে কাল রাতে।

গতকাল স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) তিনি এ কথা বলেন। ট্রাম্প ইরানকে ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যেই চুক্তি করতে হবে বলে হুমকি দিচ্ছেন তিনি। তবে ইরান জানিয়েছে তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি করবে না। যদি চুক্তি হতে হয় তাহলে হামলা স্থায়ীভাবে বন্ধ এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।

ট্রাম্প গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ইরানকে গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা আলোচনা করছেনও। কিন্তু ইরান তার এসব বক্তব্যের কিছুক্ষণ পরই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে। ইরানকে এক রাতে ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে। আর সেটি হতে পারে কাল রাতে।”“যখন নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে তখন তাদের প্রস্তর যুগে ফেরত পাঠানো হবে। তাদের কোনো ব্রিজ থাকবে না। তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না।

এদিকে ট্রাম্প ইরান সরকারকে আলোচনায় বাধ্য করার জন্য ব্রিজ ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার যে হুমকি দিচ্ছেন সেটি যদি তিনি করে থাকেন তাহলে এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে। কারণ কোনো সুনির্দিষ্ট সামরিক কারণ ছাড়া বেসামরিক স্থাপনায় হামলা চালানো অবৈধ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, ঢাকার উদ্যোগে ভারতের প্রতিক্রিয়া

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে

‘বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না’: শুভেন্দু

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুতিরা, উদ্বেগে বিশ্ব জ্বালানি বাজার

সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।