সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৮ নারী-পুরুষ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৮ নারী-পুরুষ গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের টিকিট ঘরের পশ্চিম পাশে শুভ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই হোটেলে অসামজিক কার্যকলাপ হয়; এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় ৮ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর মনিরামপুরের সাহাপুর গ্রামের মোহাম্মদ শেনের মেয়ে সাথী (২৩), নওগাঁর মহাদেবপুরের ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে মিথিলা (২০), ধামইরহাট মঙ্গলবাড়ীর মতিন ইসলামের মেয়ে প্রিয়া (১৯), মহাদেবপুর মাস্টারপাড়ার ইসমাঈলের ছেলে হাবিব হোসেন (১৮), মহাদেবপুরের কুন্দনার জোহার ছেলে সৈকত (২৫), মহাদেবপুরের উত্তরগ্রাম মাস্টারপাড়ার মজিদের ছেলে ইমাম (১৯), একই গ্রামের খোরশেদের ছেলে আরিয়ান (১৯) ও মহাদেবপুর ঘোষপাড়ার সালাম উদ্দীনের ছেলে আতিক (১৯)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় হোটেল ম্যানেজার কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।