সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ | চ্যানেল খুলনা

অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সহিংসতায় জড়িত অস্ত্রধারী ছাত্রলীগ নেতা আ ফ ম সাইফুদ্দিনকে খুঁজছে পুলিশ।

বুধবার চসিক নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের পাথরঘাটা এলাকায় একটি গলি থেকে বেরিয়ে সাইফুদ্দিনকে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

ওই দিন পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির সমর্থকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় অস্ত্র হাতে বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর ছাত্রলীগ নেতা সাইফুদ্দিনের গুলি ছোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নজরে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

সাইফুদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি।

কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন যুগান্তরকে বলেন, ‘অস্ত্রধারীকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।