সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অভয়নগরে গণমাধ্যমকর্মীদের দু’দিনের কর্মশালার উদ্বোধন | চ্যানেল খুলনা

অভয়নগরে গণমাধ্যমকর্মীদের দু’দিনের কর্মশালার উদ্বোধন

তথ্য মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে যশোর জেলার অভয়নগর উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৫জন গণমাধ্যমকর্মীদের নিয়ে দু’দিন ব্যাপী ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৯জানুয়ারি) সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এবং পিফোরডি’র টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন। উদ্বোধনের পর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ের ওপর আলোচনা করেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন, বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম।

কর্মশালার সঞ্চালনায় ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও পিফোরডি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মুনজুরুল আলম, কর্মশালা পরিচালনায় বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. আবুজার গাফ্ফারী। দুই দিনের কর্মশালায় অংশ গ্রহণ করেন বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।