সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ | চ্যানেল খুলনা

৯ দফা দাবিতে খুলনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

খুলনায় ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন তারা।‌ এ সময় তারা শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানান।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সমাবেশে শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘আমার ভাইদের মারলি কেন?’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এদিকে সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ অ্যাভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হযে যায়। শিববাড়ি মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেছেন। শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।