সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩৯ লাখ জাল টাকাসহ আটক ১ খুলনা মহানগরীতে | চ্যানেল খুলনা

৩৯ লাখ জাল টাকাসহ আটক ১ খুলনা মহানগরীতে

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় ৩৯ লাখ জাল টাকাসহ এস এম মামুন (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মামুন বাগেরহাট জেলার পাইকপাড়ার এস এম মতলেবের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ জাল টাকাসহ মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে লবনচরা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রা‌তে মহানগরীর খা‌লিশপুর থানা এলাকা‌ থে‌কে জাল টাকা তৈ‌রির সরঞ্জামসহ দুজন‌কে আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থে‌কে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হ‌য়।

এছাড়া শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ খানা ৫ শ টাকার জাল নোটসহ ইসহাক আলী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ: গবেষণা

ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা : অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।